March 26, 2026, 11:41 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

দাড়িতে গয়না লাগিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন আমেরিকার বাসিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনেকেই বড়দিনে বাড়ি সাজান। কেউ কেউ বাড়িতে ঝাউগাছ কিনে তা সাজান। কিন্তু তাই বলে দাড়ি? আমেরিকার বাসিন্দা জোয়েল স্ট্রাসার নামের এক ব্যক্তি এমনই কাণ্ড করেছেন। যে ঘর সাজানোর জিনিস দিয়ে বাড়ি কিংবা গাছ সাজানো হয়, সেই উপকরণগুলি দিয়েই তিনি সাজিয়েছেন নিজের দাড়ি। ফলে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ডও।

সম্প্রতি নিজের দাড়িতে ৭১০টি ছোট্ট রঙিন বলের মতো অলঙ্কার লাগিয়েছিলেন জোয়েল। আর তাতেই তৈরি হয়েছে নতুন বিশ্ব রেকর্ড। দাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক অলঙ্কার পরার। নতুন এই নজির গড়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন জোয়েল। এর আগে ২০১৯ সালে ৩০২টি, ২০২০ সালে ৫৪২টি ও ২০২১ সালে ৬৮৬টি অলঙ্কার পরেছিলেন তিনি।

নতুন নজির গড়তে পেরে বেজায় খুশি জোয়েল। একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, প্রথম প্রথম দাড়িতে খেয়ালখুশি মতো অলঙ্কার লাগাতেন তিনি। কিন্তু এখন বিশেষ এক কৌশলে সেগুলি দাড়িতে লাগান। ফলে অনেক বেশি সংখ্যক অলঙ্কার লাগানো সম্ভব হয়।

৭১০টি গোলকের মোট ওজন ছিল প্রায় ২.২৬ কিলোগ্রাম। প্রতিটি গোলক আলাদা আলাদা ক্লিপ দিয়ে জুড়তে হয়। কাজেই এতগুলি অলঙ্কার পরাও যথেষ্ট শ্রমসাধ্য কাজ, দাবি জোয়েলের। শুধু বড়দিনের ঘর সাজানোর জিনিসই নয়, দাড়িতে আরও হরেক রকমের জিনিস লাগানোর নজিরও রয়েছে তার দখলে।

এর আগে স্ট্র, দাঁত খোঁচানোর কাঠি কিংবা চপস্টিক দাড়িতে গুঁজেও শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার সেই মুকুটে নতুন পালক যুক্ত হল।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page