November 26, 2026, 2:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ভেনেজুয়েলার নতুন সাধারণ ক্ষমা আইনের অধীনে আবেদন করেছে ১,৫০০ জনেরও বেশি বন্দী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন চাপে প্রণীত নতুন সাধারণ ক্ষমা আইন কার্যকর হওয়ার দুই দিন পর গতকাল শনিবার ভেনেজুয়েলার ১,৫০০ জনেরও বেশি রাজনৈতিক বন্দী সাধারণ ক্ষমার আবেদন করেছেন বলে জানিয়েছেন দেশটির আইনসভার প্রধান।

জাতীয় পরিষদের প্রধান জর্জ রদ্রিগেজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই আইন অনুযায়ী ১,৫৫৭টি মামলা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে এবং শত শত মানুষকে মুক্তি দেওয়া হচ্ছে।’

তিনি এলন, ‘এই আইনের আওতায় সাধারণ ক্ষমা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় না। আবেদনকারীদের তাদের মামলা পরিচালনাকারীকে নির্দিষ্ট আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে যথাযথ আবেদন করতে হবে।’

শুক্রবার সাধারণ ক্ষমা প্রক্রিয়া তদারকির দায়িত্বে থাকা আইনপ্রণেতা জর্জ আরেজা জানান, প্রসিকিউটররা আদালতের কাছে ৩৭৯ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছেন।

রদ্রিগেজ গতকাল শনিবার এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৮০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মুক্তি পাওয়া সবাইকে রাজধানী কারাকাসে থেকে আটক করা হয়েছিল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-যিনি দেশটির শীর্ষ আইনপ্রণেতার বোন। নতুন আইনটি পাশ করতে উদ্যোগী হন। এই আইনটি যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বামপন্থী নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি ক্ষমতায় আসেন।

গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার আইনসভা সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক এই সাধারণ ক্ষমা আইনটি পাস করে।

বিরোধী নেতারা নতুন আইনটি কঠোরভাবে সমালোচনা করেছেন। তারা বলছেন, এই আইনে কিছু অসঙ্গতি রাখা হয়েছে। যার দরুন সরকার আগেও যেসব অপরাধের অভিযোগ তুলত, বিশেষ করে মাদুরোর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, সেগুলো এই ক্ষমা-আইনের আওতায় আসছে না বলে মনে হচ্ছে। এর ফলে অনেককে মুক্তির সুযোগ থেকে বঞ্চিত করা হতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীরা।

আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যারা বিদেশি শক্তির সহায়তায় ভেনেজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে সশস্ত্র বা জোরপূর্বক কোনো কর্মকাণ্ড ‘প্রচার’ বা ‘সহজীকরণ’ করেছে, তাদের ক্ষেত্রে এই ক্ষমা আইনের সুবিধা প্রযোজ্য হবে না।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিরোধীদলীয় নেতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। মাচাদো বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং ভবিষ্যতে ভেনেজুয়েলায় ফিরে আসার আশা করছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page