September 20, 2026, 3:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দাবি মানলে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া : রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দাবি মানলে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফেরা সম্ভব বলছে রাশিয়া। জাতিসংঘের সদর দফতরে দেশটির স্থায়ী প্রতিনিধি গেনাডি গ্যাতিলভের মতে, আন্তর্জাতিক অংশীদারদের দ্বারা মস্কোর দাবি পূরণ হলে শস্য চুক্তিতে ফিরতে প্রস্তুত হবে রাশিয়া।

মঙ্গলবার রয়টার্সের প্রশ্নের জবাবে গ্যাতিলভ অভিযোগ করে বলেন, চুক্তিটি যে উদ্দেশে হয়েছিল তা রক্ষা হয়নি। তিনি আরও বলেছেন, পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়াচ্ছে। এতে ব্যাংক লেনদেন, বীমা, রসদ, বিদেশি সম্পদ এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহ বন্ধের ফলে রাশিয়ার কৃষি রফতানি বাধার মুখে।

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুর্ভাগ্যবশত চুক্তির রাশিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে এই চুক্তি স্থগিত করা হয়েছে। যখন চুক্তি অনুসারে রাশিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন হবে, আমরা চুক্তিতে ফিরবো।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন এই চুক্তি স্বাক্ষর করেছিল। খাদ্যশস্য রফতানির এই চুক্তি প্রথম স্বাক্ষর হয় ২০২২ সালের জুলাইয়ে। পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয় এর মেয়াদ।

শস্যচুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেনের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ আর না বাড়ানোয় ক্ষতির মুখে পড়বে বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষ। এ কথা জানিয়ে হতাশা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page