March 5, 2026, 11:36 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলি হামলার ফলে তাদেরকে শাস্তি দেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী দখলদার ইহুদিবাদী ইসরাইলের হামলায় পবিত্র ইসলামের সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার কয়েক জন সহযোদ্ধার শাহাদাৎ উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি তাতে বলেছেন, ইরানের সাহসী বীরদের জবাবে দখলদার ও ঘৃণিত ইহুদিবাদী ইসরাইল তার এই অপরাধ এবং এ ধরণের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে।

ইরানের সর্বোচ্চ নেতার বার্তাটি এখানে বাংলায় তুলে ধরা হলো :

“বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের সাহসী ও নিঃস্বার্থ সেনানায়ক মেজর জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তাঁর সম্মানিত সহযোদ্ধা জেনারেল মোহাম্মদ হাদি হাজ-রাহিমি ইহুদিবাদী ইসরাইলের হামলায় শাহাদাৎ বরণ করেছেন। এই মর্মান্তিক ঘটনায় শহীদ জাহেদী, হাজ-রাহিমি এবং অন্য শহীদদের উপর আল্লাহ ও তার প্রিয়দের পক্ষ থেকে সালাম ও রহমত বর্ষিত হোক। একই সঙ্গে অত্যাচারী ও আগ্রাসী ইহুদিবাদী নেতাদের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক।

আমাদের শহীদেরা করুণাময় আল্লাহর কাছ থেকে (অত্যাচারীদের বিরুদ্ধে) তাদের দীর্ঘমেয়াদী সংগ্রামের গ্রহণযোগ্যতার প্রমাণ পেয়েছেন এবং তারা এখন আল্লাহর প্রিয় ও পুণ্যবান বান্দাদের সঙ্গে ঐশী আশীর্বাদ উপভোগ করছেন।

জেনারেল জাহেদী ১৯৮০ এর দশক থেকেই শাহাদাতকে বরণ করার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তিনি বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে লড়াই করছিলেন। তারা (শহীদেরা) কিছুই হারাননি বরং তারা তাদের পুরস্কার পেয়েছেন। তবে তাদের বিদায়ের শোক সহ্য করাটা ইরানি জাতি বিশেষকরে যারা তাদেরকে চিনতেন তাদের জন্য অত্যন্ত কঠিন।

আমাদের বীরপুরুষেরা জঘন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি দেবে। আল্লাহর ইচ্ছা ও শক্তিতে আমরা তাদেরকে এই অপরাধ এবং এ ধরণের অন্যান্য অপরাধের জন্য অনুশোচনায় নিপতিত করব। ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহীন। সাইয়্যেদ আলী খামেনেয়ী।”

গতকাল (সোমবার) বিকেলে সিরিয়ার দামেস্কে ইরান দূতাবাস লাগোয়া কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ও উপদেষ্টা জেনারেল মোহাম্মাদ রেজা জাহেদি ও তার সহকর্মী মোহাম্মাদ হাদি হাজ রাহিমিসহ সাত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় আহ্বানে সাড়া দিয়ে ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের কিছু সেনা সেদেশে অবস্থান করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ বিশেষকরে জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস মোকাবেলায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন।#

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page