October 12, 2026, 4:58 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরের কয়েলের আগুনে পুড়ে নিঃস্ব ৭ পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েলের আগুনে ৭টি পরিবারের বাড়ি-ঘর, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ ৫টি গরু ও ৪/৫টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার খামারপাড়া ইউপির গারপাড়া গ্রামের পুবপাড়ায় রামনগর মাদ্রাসা সংলগ্ন ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই এলাকার ফজলুর রহমানের গোয়ালঘরে কয়েলের আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে তার বাড়ি দিয়ে শুরু করে পার্শ্ববর্তী বাড়ি আইনুল ইসলাম, আনোয়ার রহমান, মজনু রহমান, ফয়মদ্দিন ও এনছান আলী সহ ৭ জনের বাড়ি পুড়ে যায়। এতে তাদের আসবাবপত্র, গবাদিপশু, কাপড়চোপড়ও পুড়ে ছাই হয়ে যায়। তাদের পরিহিত কাপড় ছাড়া আর কোনো কিছু রক্ষা করা সম্ভব হয়নি। এরপর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন দরিদ্র ওই পরিবারগুলো। এতে প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মো. তাজ উদ্দিন, এসিল্যান্ড মারুফ হাসান ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ইউপি সদস্য আবুল হোসেন প্রমুখ।

এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্ন আয়ের মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মাঝে আর্থিক সহায়তা ও বস্ত্র প্রদান করা হয়েছে। পরে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় পরিবারগুলো যাতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে না হয় এজন্য ঘর তৈরির জন্য টিন প্রদান করা হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page