November 21, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বুধবার বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আশা বালিকা বিদ্যালয়ের হল রুমে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় উপজেলার ৭টি বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে। মেলার সমাপনীতে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক মো. খায়রুল বাসার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা বিকাশে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিজ্ঞানের এই যুগ রোবোটিক্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ উন্নতশির যুগে ধাবিত হচ্ছে। বিশ্বকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবশ্যই জ্ঞানবিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মান-সম্পন্ন বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম, শিক্ষাবিদ মো. মনজুরুল কবির প্রমুখ। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত সৃজনশীল বিষয়গুলো প্রদর্শন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page