October 9, 2026, 3:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে চাকরি থেকে বরখাস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বিএডিসি কর্মচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) স্টোরকিপার হিসাবে কাজ করতেন হাফিজুর রহমান (২৫)। সেখানে ১১ লাখ টাকার হিসাব না মেলায় সম্প্রতি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। হতাশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হাফিজুর।

শনিবার (৫ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার শালমারা ইউনিয়নের হিয়ামতপুর রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।

শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়াপাকুরতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের ছোট ছেলে।

স্বজনরা জানান, অফিসে ১১ লাখ টাকার হিসাব মিলাতে না পাড়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন হাফিজুর। ওই টাকা জমা দেওয়ার জন্য গত শনিবার তিনি বাড়িতে আসেন। পরে তার পরিবারের কাছে ১১ লাখ টাকা চায়। এ নিয়ে কিছুটা কথাকাটাকাটি হয় স্বজনদের সঙ্গে। পরে কাউকে না জানিয়ে রাত ১০টার দিকে হাফিজুর বাড়ি থেকে বের হয়ে যান।

রোববার (৬ অক্টোবর) ভোরে শালমারা ইউনিয়নের লালমনিরহাট-সান্তাহার রেলপথের ৩৫৩ কিলোমিটার এলাকার ৪২ নম্বর হিয়ামতপুর সেতুর উত্তর দিকের রেল লাইনের ওপর ও সেতুর নিচে পড়ে যাওয়া তার খণ্ড-খণ্ড মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করে।

পরে দুপুর দেড়টার দিকে বোনারপাড়া রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হাফিজুর রহমান চাকরি থেকে সাময়িক বরখাস্তের কারণে আত্মহত্যা করেছেন।

এব্যাপারে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page