April 5, 2026, 11:24 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড়ে আজ পিক-আপ ভ্যানের ধাক্কায় একজন এসএসসি পরীক্ষার্থী নিহত এবং একজন আহত হয়েছে।
মৃত পরীক্ষার্থী মো. হাসান আলী (১৬) জেলার বিরামপুর উপজেলার পৌর এলাকার থানাপাড়া মহল্লার মিলন হোসেনের পুত্র।

আজ রোববার বেলা সাড়ে ১২ টায় দিনাজপুর বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯ টায় দু’জন এসএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল যোগে তাদের বাড়ি থেকে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর এলাকার পল্লবীর মোড় নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা পিকআপ ভ্যান ওই মোটরসাইকেলের আরোহীদের ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলের চালকসহ দুই পরীক্ষার্থী পড়ে গিয়ে আহত হন।

আহত দুজন এসএসসি পরীক্ষার্থীকে প্রত্যক্ষ-দর্শীরা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফরহাদ হোসেন এসএসসি পরীক্ষার্থী মো. হাসান আলীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক মো. নাঈম হোসেন (১৬) গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেতে চিকিৎসাধীন রয়েছে। আহত মো. নাঈম হোসেন বিরামপুর উপজেলা থানাপাড়ার নিয়ামুল হকের পুত্র বলে পরিচয় জানা যায়।

পুলিশের সূত্রটি জানায়, দুর্ঘটনার পর ঘাতক পিক-আপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া পিক-আপ ভ্যানটি ডিজিটাল পদ্ধতি অনুসরণ শনাক্ত করতে পুলিশ কাজ করছেন। নিহত এসএসসি পরীক্ষার্থী হাসানের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ জরুরি ভিত্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

লাশের ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page