October 11, 2026, 7:29 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর পার্বতীপুর উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুস আলী (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর সেজোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী একই ইউনিয়নের হয়বৎপুর পূর্বপাড়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হয়বৎপুর গ্রামের আলতাফ হোসেনের মেয়ের সঙ্গে ইউনুস আলীর (২৪) প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ওই মেয়ের অন্যত্র বিয়ে দেয় পরিবার। বিয়ের পরেও মেয়েটির সঙ্গে নিয়মিত মুঠোফোনে যোগাযোগ হত ইউনুস আলীর। কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে মেয়েটি। এরই জেরে শুক্রবার রাতে ওই ছেলেকে মুঠোফোনে বাড়িতে ডেকে নিয়ে যায় মেয়ের পরিবার। সেখানে রাতভর স্থানীয় ওয়ার্ড সদস্য নুর আলমের নেতৃত্বে শারীরিক নির্যাতন চালানো হয়। শনিবার রাত ১২টার দিকে মেয়ের চাচা মাহাতাবের বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যায় ছেলের পরিবারকে ডেকে শালিসের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করে মেম্বার নুর আলম। ছেলে পক্ষের হয়ে শালিসে উপস্থিত ওয়াদুদ সরকার দুলু ও ফাইজুল হক জানান, ছেলেকে আড়ালে রেখেই শালিসের টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত মেম্বার। এক পর্যায়ে ছেলেকে উপস্থিত করার বিষয়ে বাগবিতণ্ডা হলে হত্যার বিষয়টি সামনে আসে। এসময় ঘরের ভেতরে রাখা মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। ছেলের পরিবার মরদেহ দেখে ফেললে পালিয়ে যায় মেম্বারসহ মেয়ে পক্ষের লোকেরা। এ ঘটনার পর থেকে মেয়ের পরিবারের লোকজন গাঁ ঢাকা দিয়েছে।

পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আসামিকে ধরতে কাজ শুরু করেছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page