September 3, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুর সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরর হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি’র টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আজ শনিবার ৭ জুন ভোর থেকে আগামী ১৪ জুন পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে এ সীমান্ত এলাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল দৌলা।

তিনি বলেন, চামড়া একটি রপ্তানিযোগ্য পণ্য। বিভিন্ন দেশে চামড়ার চাহিদা রয়েছে। তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

দিনাজপুরে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক জানান, তার অধীন দিনাজপুর বিজিবি সেক্টরের ২১৮ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে। দিনাজপুর সেক্টরের অধীনে তিনটি ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী- ২৯ বিজিবি এবং জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়কদের পশুর চামড়া পাচার রোধে সীমান্তে টহল জোরদার-সহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page