October 10, 2026, 2:24 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমাচ্ছে রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। মূলত সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলো রোববার (২ এপ্রিল) সমন্বিত ভাবে এই সিদ্ধান্ত নেয়।

এসব দেশের দাবি, বাজারে স্থিতিশীলতার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তেল উৎপাদন বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মে মাস থেকে চলতি বছরের শেষ পর্যন্ত সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমান প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কম করবে। যা গত বছরের অক্টোবরে ওপেক প্লাসের দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন কমানোর পর থেকে এটিই সবচেয়ে বড় হ্রাসের ঘটনা।

মূলত গত বছরের অক্টোবরে তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলোর জোট ওপেক প্লাস দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। যা ২০২০ সালের পর থেকে ছিল সর্বোচ্চ। এছাড়া ওপেক প্লাসের তেল উৎপাদান কমানোর এই হার ছিল বৈশ্বিক সরবরাহের প্রায় ২ শতাংশের সমান।

ওপেক প্লাসের সদস্য রাশিয়া বলেছে, তারাও এই বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর বিষয়টি বর্ধিত করছে। এছাড়া উৎপাদন কমানোর পদক্ষেপকে ‘দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলেও অভিহিত করেছে দেশটি।

সৌদি আরবের সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ‘তেলের বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে’ জোর দিয়ে বলেছেন সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

বিভিন্ন দেশ থেকে একের পর এক বিবৃতিতে তেলের উৎপাদন কমানোর এই ঘোষণা প্রকাশ্যে আনা হয়েছে।

সরকারি ডব্লিউএএম নিউজ এজেন্সি অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহেল বিন মোহাম্মদ আল মাজরুই বলেছেন, ‘বাজারের ভারসাম্য নিশ্চিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই স্বেচ্ছাসেবী উদ্যোগটি নেওয়া হয়েছে।’

রয়টার্স বলছে, তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলো আলাদা করে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এই অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন ৫ লাখ ব্যারেল, ইরাক ২ লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৪৪ হাজার ব্যারেল, কুয়েত ১ লাখ ২৮ হাজার ব্যারেল, আলজেরিয়া ৪৮ হাজার ব্যারেল এবং ওমান ৪০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে।

বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র উৎপাদনকারী যারা ওপেক প্লাস নামে পরিচিত, তাদের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার। আর এর একদিন আগেই তেলের উৎপাদন কমানোর ঘোষণা সামনে এলো।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page