April 2, 2026, 11:26 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

দিল্লিতে তলোয়ার নিয়ে পুলিশের গাড়িতে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে আলোচিত শ্রদ্ধা হত্যাকাণ্ডের আসামি আফতাব পুনাওয়ালাকে বহন করা পুলিশ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লিতে ফরেন্সিক পরীক্ষাগারের বাইরে ওই হামলা চালানো হয়। হামলার ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, খোলা তলোয়ার নিয়ে বেশ কয়েকজন লোক পুলিশের গাড়িতে হামলা চালাচ্ছে।

পরে দিল্লি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা জানিয়েছে, শ্রদ্ধাকে নৃশংসভাবে হত্যা করায় আফতাবের ওপরই হামলা করতে চেয়েছিলেন তারা। তাদের দাবি, শ্রদ্ধা হত্যার সুবিচার করতে হবে। তবে আফতাবের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করে পুলিশ।

তবে এ ঘটনায় এখনও মামলার খবর পাওয়া যায়নি।

সম্প্রতি শ্রদ্ধা হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় ও পরে প্রেমের সম্পর্কে জড়ান শ্রদ্ধা ও আফতাব পুনাওয়ালা। অভিযোগ উঠেছে, সেই শ্রদ্ধাকেই হত্যা করে ৩৫ টুকরো করে সেগুলো নিজের ঘরের ফ্রিজে রেখে দিয়েছিলেন আফতাব। পরে সেগুলোকে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে আসেন তিনি। এ ঘটনায় এখনও তদন্ত করছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিবাদের ঝড় উঠে দেশজুড়ে। শ্রদ্ধার হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেন ক্ষুব্ধ লোকজন। সূত্র: এনডিটিভি

https://twitter.com/i/status/1597222464891023360

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page