April 7, 2026, 6:54 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দিল্লির বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দিল্লি শহরের ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত, তাদের কেউেই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানের থিম্পুতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বার্তা দেন।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে নয়জন নিহত হন ও অন্তত ২০ জন আহত হয়ন। ঘটনাস্থলটি ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র লাল কেল্লার ঠিক পাশে হওয়ায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির একাধিক সংস্থা। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এই ঘটনার পেছনে আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভুটানের রাজধানী থিম্পুতে দুই দিনের সফরে গিয়ে মোদী বলেন, আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা গোটা দেশকে স্তম্ভিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সমগ্র দেশ তাদের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, সোমবার রাতজুড়ে আমি ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছি। তদন্তের প্রতিটি দিক আমি খতিয়ে দেখছি।

প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, দিল্লির বিস্ফোরণকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে ও অপরাধীদের বিচারের মুখোমুখি করতে কোনো ছাড় দেওয়া হবে না।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page