March 26, 2026, 7:24 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

দিল্লির স্কুলগুলোতে ‘অবৈধ বাংলাদেশিদের’ সন্তান শনাক্তে সিটি ​​কর্পোরেশনের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) ‘অবৈধ বাংলাদেশি’ শিক্ষার্থীদের চিহ্নিত করতে সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগেভাবে এই নির্দেশ দেওয়ায় ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যুটি আবারো গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে দিল্লি কর্পোরেশনের ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো জন্ম সনদ ইস্যু না করা হয়, তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) কর্তৃক পরিচালিত এক ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়। ওই বৈঠকের আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি (এমসিডি) সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দ্বারা দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

এমসিডি জানিয়েছে, প্রতিটি শুক্রবার কী কী ব্যাবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের (এইচকিউ) কাছে জমা দিতে হবে। সকল স্কুল প্রধানকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরইমধ্যে কোনও জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে কিনা তার জন্য একটি বিশেষ দল তৈরি করার কথাও বলা হয়েছে। যারা অনুপ্রবেশকারীদের সনাক্ত করবে। এছাড়াও এমসিডির সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কর্মকর্তাদের তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page