September 27, 2026, 11:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ভিআইপি ও ভিভিআইপি যাত্রীদের লাগেজ স্ক্রিনিংয়ে বাড়তি সতর্কতা নেওয়া হবে।

এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের সব সদস্যকে সচেতনামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান করা হবে, যাতে তাদের সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। সিসিটিভি মনিটরিং টিমকেও নজরদারি আরও কার্যকর করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পদক্ষেপ হিসেবে এখন থেকে উচ্চ ঝুঁকির ব্যাগেজ মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পরও অবশ্যই ম্যানুয়ালভাবে পরীক্ষা করা হবে।

এছাড়া, আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে আগাম অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে এবং সেই অনুমতির তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে এবং দ্রুত প্রতিরোধমূলক নির্দেশনা জারি করা হবে।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী ও কর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজকের বাংলা তারিখ



Our Like Page