March 26, 2026, 7:24 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

দিল্লির স্কুলগুলোতে আবারও বোমা হামলার হুমকি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিল্লির বেশ কয়েকটি স্কুলে শুক্রবার (১৩ ডিসেম্বর) আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ এনিয়ে চলতি সপ্তাহে দিল্লিতে দুইবার এমন ঘটনা ঘটলো। তবে পুলিশ স্কুলগুলোতে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমেইলে অন্তত ছয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব স্কুলের মধ্যে রয়েছে, দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মর্ডান স্কুল, ক্যামব্রিজ স্কুল।

হুমকি পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছে। সেইসঙ্গে স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের আজ স্কুলে না পাঠায়।

হুমকি দেওয়া ওই মেইলে লেখা হয়েছে, স্কুল প্রাঙ্গণে বেশ কয়েকটি বিস্ফোরক আছে। হুমকিদাতা মেইলে আরও লিখেছেন, এর পেছনে একটি সিক্রেট ডার্ক ওয়েব গ্রুপ আছে। যারা বোমা বিস্ফোরণে জড়িত।

ইমেইলে আরও লেখা হয়েছে, আমি নিশ্চিত যে আপনার শিক্ষার্থীদের ব্যাগ বারবার চেক করেন না। স্কুল ভবন ধ্বংস করতে এবং মানুষের ক্ষতি করার জন্য বোমাগুলো যথেষ্ট শক্তিশালী। ১৩ ও ১৪ ডিসেম্বর উভয় দিনেই আপনাদের স্কুলে বোমা বিস্ফোরণ হতে পারে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, হুমকি পাওয়ার পর স্কুলগুলোতে পুলিশ, ফায়ার ডিপার্টমেন্ট, বোমা নিষ্ক্রিয় দল এবং ডগ স্কোয়াড পৌঁছেছে এবং তল্লাশি চালাচ্ছে। দিল্লি পুলিশ আইপি অ্যাড্রেস এবং মেইলের প্রেরককে খুঁজতে তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দিল্লির আম আদমি পার্টির প্রধান অরভিন্দ কেজরিওয়াল বোমা হামলার হুমকিকে গুরুতর এবং দুশ্চিন্তার বলে উল্লেখ করেছেন।

এর আগে গত ৯ ডিসেম্বর দিল্লির অন্তত ৪০টি স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সেইসময়ও দেশটির পুলিশ স্কুলগুলোতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কিছু পায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page