October 18, 2026, 12:32 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

অনলাইন সীমান্তবাণী ডস্কে :   বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

এর আগে, সকালে মার্কিন অর্থ দপ্তরের সহকারি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় পৌঁছায় পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারি প্রশাসক অঞ্জলি কৌর।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রোববার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page