November 6, 2026, 5:59 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

দীর্ঘ নয় মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দীর্ঘ প্রায় নয় মাস বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। তবে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোরভাবে মানতে হবে সরকারের জারি করা ১২টি নির্দেশনা।

আজ (১ নভেম্বর) শনিবার থেকে অনলাইনে নিবন্ধন করে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন সেন্ট মার্টিনে। গত বছরের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। উখিয়ার ইনানী থেকে কোনো জাহাজ চলাচল করবে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

গত ২৭ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএকে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে নির্ধারিত সীমায় পর্যটন চালুর জন্য।

ভ্রমণের ১২ নির্দেশনা

১. বিআইডব্লিউটিএ ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলাচল করতে পারবে না।
২. পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট নিতে হবে।
৩. নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাতে থাকা নিষিদ্ধ।
৪. ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটক রাত্রিযাপনের সুযোগ পাবেন।
৫. ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
৬. প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশ করতে পারবেন।
৭. রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ।
৮. কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
৯. কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্য ক্ষতি করা যাবে না।
১০. সৈকতে কোনো মোটরচালিত যান চলবে না।
১১. পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
১২. একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহনে নিরুৎসাহিত করা হয়েছে; পানির ফ্লাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সেন্ট মার্টিন আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে। এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং হোটেল-মোটেল ব্যবসায় প্রাণ ফিরবে। তবে পরিবেশবিদদের মত, নির্দেশনাগুলো সঠিকভাবে মানা না হলে প্রবালদ্বীপটির অস্তিত্ব আবারও হুমকিতে পড়তে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page