September 22, 2026, 11:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা’ নিয়ে ইউক্রেন-কানাডার আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তারা সোমবার দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। খবর এএফপি’র।

জেলেনস্কির সাথে ফোনালাপের পর ট্রুডো টুইটার বার্তায় বলেন, এক্ষেত্রে ‘যতদিন ইউক্রেনের সহায়তা প্রয়োজন, ততদিন কানাডা সহায়তা করে যাবে।’
তিনি ইউক্রেনের নেতাকে বলেন, ‘আপনাকে আমি কথা দিচ্ছি যে কানাডা ইউক্রেনে সামরিক, মানবিক এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।’

এদিকে জেলেনস্কি এক টুইটার বার্তায় বলেছেন, তারা ‘দীর্ঘ মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি’ নিয়ে আলোচনা করেছেন।

গত মাসে কানাডা রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেনকে সাহায্য করতে দেশটিতে আটটি লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠিয়েছে।

অটোয়া ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছিল যে, তারা কিয়েভকে দেওয়া প্রতিশ্রুত ট্যাঙ্কের সংখ্যা দ্বিগুণ করবে।

ট্রুডো গত মার্চ মাসে বলেন, ইউক্রেনীয় যুদ্ধ প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য তাদের মিশনের মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তারা মেডিকেল প্রশিক্ষকও নিয়োগ করছে।

অটোয়া গত বছর ইউক্রেনের জন্য একশ’ কোটি ডলারেরও বেশি মূল্যের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যার মধ্যে রয়েছে সাঁজোয়া যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র, হাউটজার, লেপার্ড ২ ট্যাঙ্কসহ আরো অনেক যুদ্ধাস্ত্র। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page