September 6, 2026, 1:57 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

দুঃসাহসিক কাজের স্বীকৃতি পেলেন বাংলাদেশের ৭ সেনা সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন ও দুঃসাহসিক কাজের স্বীকৃতি হিসেবে সাতজন সেনা সদস্যকে প্রশংসাপত্র দিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি এসব সেনা সদস্যদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। এছাড়া সেনা সদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পুরস্কারপ্রাপ্ত ১৪ জন সেনা সদস্যকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

রোববার (২৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।

এতে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পাওয়া সেনা সদস্যদের দৃঢ় মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও কর্তব্যের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান। তিনি বলেন, তাদের এই স্পৃহা দেশের সবার জন্য পাথেয়। এ সময় সেনাবাহিনীর সব সদস্যদের এ ধরনের অনুকরণীয় কাজের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সেনা সদর এবং ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page