August 16, 2026, 9:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : ধর্মমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

তিনি আজ সকালে জেলার ইসলামপুর উপজেলা পরিষদের আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে সরকারি অনুদানের চেক ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরিদুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে ‘উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁর এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। তাদের জীবনমান উন্নত করতে হবে। কাউকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। এ কারণে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকারের প্রদক্ষেপসমূহ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম রাষ্ট্রীয়ভাবে সমাজের দুঃস্থ-অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেন। তিনি অসহায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি বলেন, এ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
পরে মন্ত্রী কয়েকটি কর্মসূচির অধীনে দুঃস্থ-অসহায় ও উপকারভোগীদের মধ্যে অনুদানের চেক ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসবের মধ্যে রয়েছে ২০২৩-২০২৪ অর্থবছরের সরকারি যাকাত ফান্ড ও ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ।
এছাড়াও ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর অনুদান ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র, সেলাই মেশিন, সবজি বীজ, পশু ও প্রাণির কৃমিনাশক ট্যাবলেট প্রভৃতি বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page