October 2, 2026, 6:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

দুই দিনের অবরোধের পুড়ল ১৪ যানবাহন : ফায়ার সার্ভিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির গত দুই দিনে (রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা) সারাদেশে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৪টি যানবাহন পুড়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ১৪টি আগুনের ঘটনার মধ্যে রয়েছে- ঢাকা শহরে আটটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি, বরিশাল বিভাগে (বরিশাল সদর) একটি, রাজশাহী বিভাগে (নাটোর) একটি, রংপুর বিভাগে (দিনাজপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি বাস, দুটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

এছাড়া গত ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর (সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত) দেশে বিভিন্ন জায়গায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জনবল কাজ করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page