September 7, 2026, 2:51 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দুই দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি : বাণিজ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যবসায়ীদের দুই দিনের আলটিমেটাম দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘এই সময়ের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার। ভরা মৌসুমে পেঁয়াজের দাম এতো বৃদ্ধি পাওয়ার কোনও কারণ নেই।’

দুই দিনের সফরে রংপুরে যেয়ে ১৯ মে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চিনির দাম নির্ধারণ করে দেওয়ার পরেও বাজারে তার প্রভাব পড়েনি। এটা দুঃখজনক, সে কারণে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।’

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে কাঁচাবাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটি আমার দায়িত্বে নেই। কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়। কাঁচাবাজার উঠানামা করে, কখনও শাকসবজির দাম বাড়ে আবার কমে।’

তিনি আরও বলেন, ‘শুধু পেঁয়াজ এবং চিনি নিয়ে একটু ঝামেলা চলছে।’ তবে এটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ডলারের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তারপরেও বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। সারা বিশ্বে জিনিসপত্রের দাম বেড়েছে এমন পরিস্থিতি বিবেচনায় আমাদের সহ্য করতে হবে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’

মতবিনিময়কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page