August 17, 2026, 8:26 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দুই দিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই প্রথম লাতিন আমেরিকার দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর।

রোববার (৭ এপ্রিল) সকালে সাড়ে ১০টার দিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বড় একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সফরে দেশটির সঙ্গে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই করবে বাংলাদেশ। ওই চুক্তির রূপরেখায় ব্রাসিলিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত পরিসরে নিতে চায় ঢাকা।

ভিয়েরার এ সফরকে কাজে লাগাতে ঢাকা বেশ কিছু এজেন্ডা হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে, ব্রাজিলে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া, ওষুধ পোশাক রপ্তানি, ইথানল আমদানি বা দেশে ইথানল উৎপাদনে সহায়তা, সুনীল অর্থনীতির ক্ষেত্রে গভীর সমুদ্রে মাছ ধরা ও সামুদ্রিক পর্যটনে সহায়তা।

অন্যদিকে, এ সফর থেকে লাভবান হতে চায় ব্রাজিল। দেশটি বাংলাদেশে গরুর মাংস রপ্তানি, ইথানল রপ্তানি, তুলার রপ্তানি বাড়ানো, পোলট্রি ও ফিশ ফিড বিক্রি করার প্রস্তাব দেবে।

বিমানবন্দর থেকে ব্রাজিলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা রয়েছে। পরে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুর সঙ্গে বৈঠকে বসবেন।

এদিন বিকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভিয়েরা। ওই বৈঠকে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা সংক্রান্ত চুক্তি সই হবে।

এছাড়া পরদিন সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। ওইদিন ঢাকা ছেড়ে যাবেন ভিয়েরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page