October 2, 2026, 11:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

দুই দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক দুই দিনের আনুষ্ঠানিক সফরে আজ সকালে এখানে এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়।

সফরকালে তুর্ক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।

তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

হাইকমিশনার বুধবার বিকেলে মিশন শেষে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page