October 28, 2026, 6:58 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

দুই দেশের সীমান্তে উত্তেজনা কমাতে একমত মোদী-শি জিনপিং

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনা হ্রাসে একমত হয়েছে ভারত ও চীন। বুধবার (২৩ আগস্ট) ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া এক বৈঠকে এ বিষয়ে একমত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিনয় কোয়াত্রা জানান, বুধবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকসের সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেন মোদী ও শি জিনপিং। ওই বৈঠকে তারা সীমান্ত উত্তেজনা হ্রাসের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হন।

মোদীর অনুরোধে ওই বৈঠক হয় বলে দাবি করে বেইজিং। যদিও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, চীনের অনুরোধেই এ বৈঠক হয়েছে।

তিন বছরের বেশি সময় ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। হিমালয় অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির এ দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় তিন হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দ্য লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত বিশাল এ সীমান্তের বেশিরভাগ অংশ নির্ধারিত নয়।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকীকরণে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীল অবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। তাছাড়া তিনি এলএসি পর্যবেক্ষণ ও সীমান্ত ব্যবস্থার সম্মান করা জরুরি বলে বিশেষভাবে উল্লেখ করেছেন।

বৈঠকের বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা বর্তমান চীন-ভারত সম্পর্ক ও যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলাখুলি ও বিশদ মতবিনিময় করেছেন।

এর আগে ২০২২ সালে জি-২০ সম্মেলনের ফাঁকে সর্বশেষ আলোচনায় বসেছিলেন মোদী ও শি জিনপিং। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট ভারতে যাবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page