October 14, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

দুই বাহিনীর সংঘাতে মধ্যে সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো মার্কিন সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই বাহিনীর সংঘাতে অস্থিতিশীল হয়ে ওঠা সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোরের দিকে তিনটি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের কাছে অবতরণ করে। পরে সেখান থেকে ১০০ জনের মতো মানুষকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, দেশটি থেকে নিজ দেশের নাগরিক ও কূটনীতিক কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরুর ঘোষণা দিয়েছে ফ্রান্সও। সুদানের সামরিক বাহিনী ও তাদের বিরোধী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বলেছে, ফরাসি দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত গাড়িবহর আক্রান্ত হয়েছে।

পরে ফরাসি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা দূতাবাসে ফিরে যান। আর এই হামলার জন্য পরস্পরকে দায়ী করছে সুদানের দুই বাহিনী।

হামলায় ফরাসি এক নাগরিক আহত হয়েছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। গত সপ্তাহে সুদানের রাজধানী খার্তুমে দেশটির দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়।

ক্ষমতার এই লড়াইয়ে দুই বাহিনীই দেশটির রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এতে শত শত মানুষ নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ আমার আদেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের সরিয়ে নিতে অভিযান পরিচালনা করেছে।

মার্কিন সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস বলেন, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ১০০ জনেরও বেশি সৈন্য জিবুতি থেকে ইথিওপিয়া এবং পরে সুদানে পৌঁছায়। তারা এক ঘণ্টারও কম সময় খার্তুমে অবস্থান করছিলেন। সূত্র: বিবিসি, রয়টার্স।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page