April 6, 2026, 10:58 am
শিরোনামঃ
নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দুই সন্তান নিয়ে জাপানি নারীর পালানোর চেষ্টা ; বিমানবন্দরে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সেই জাপানি নারী নাকানো এরিকো। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে স্বামী ইমরান শরীফকে না জানিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

দেশজুড়ে আলোচিত ইমরান-এরিকো দম্পতি। তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর দুজনেই নিজের কাছে সন্তানদের রাখতে চান। পরে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

গত বছরের ২১ নভেম্বর হাইকোর্ট রায় দেন জাপানি দুই শিশু বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে। রায়ে বলা হয়, জাপান থেকে এসে মা বছরে তিনবার ১০ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে। তবে অতিরিক্ত সময় যাওয়া-আসা করলে তা মাকেই বহন করতে হবে।

এরই মধ্যে ইমরানকে না জানিয়েই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে চেপে দুই সন্তান নিয়ে জাপান চলে যেতে চেয়েছিলেন এরিকো। পরে শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। না জানিয়ে জাপান চলে যাওয়ার বিষয়টি শুক্রবার দিবাগত রাত ১২ টায় ইমরান বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে নাইকোর যাত্রা বন্ধ হয়ে যায়।

ইমরান শরীফ শনিবার সকালে ঢাকাটাইমসকে বলেন, গোপনে তার জাপানি স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। এই ঘটনায় তাকে সহযোগিতা করেছেন নাসরিন নাহার ও নাজমুল নামের তার আরেক বন্ধু। আমি সংবাদ পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করলে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে আমি নিজে উপস্থিত হয়ে উচ্চ আদালতের আদেশ দেখানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

এর আগে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে তাদের মা নাকানো এরিকো উচ্চ আদালতে আবেদন করেন। চলতি বছরের ২ জুন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনও খারিজ করে দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page