August 9, 2026, 4:03 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬ ইউক্রেনীয় সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব ইউক্রেনে একটি অভিযানে যাওয়ার সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছে। ডোনেস্ক অঞ্চলের ক্রামতোর্স্ক শহরের কাছে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে।

ইউক্রেনীয় সেনাবাহিনী বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি রুশ ঘাঁটিতে অভিযান চালানোর সময় ৬ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দুটি এমআই-৮ হেলিকপ্টার মঙ্গলবার কীভাবে দুর্ঘটনায় পড়েছিল তা সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেওয়া হয়নি বিবৃতিতে।

স্থানীয় নিউজ সাইট ইউক্রেনস্কা প্রাভদা জানায়, ক্রামতোর্স্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। এটি ডোনেস্ক অঞ্চলের একটি বড় শহর। এখানে গত বছর রাশিয়ার আক্রমণের পর থেকে তীব্র লড়াই চলছে৷

ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়, দুটি হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসাবশেষের কাছ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইয়েভেন রাকিতা নামে ইউক্রেনের বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, ‘দুটি হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের পরিচয় নিরাপত্তার কারণে প্রকাশ করা হচ্ছে না।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page