July 13, 2026, 8:06 am
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

দুবাইতে সড়ক দুর্ঘটনা ; ভারত ও বাংলাদেশের দুই নাগরিককে কোটি টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই মাসে দুবাইতে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারীর মৃত্যুর জন্য ভারত ও বাংলাদেশের দুই ব্যক্তিকে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে একটি আদালত। খবর পিটিআই-এর।

দুবাইয়ের একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ভারতীয় চালককে আনুমানিক প্রায় ৫৭ হাজার টাকা জরিমানা এবং রক্তের মূল্য হিসেবে প্রায় ২৩ লাখ ১০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে। আর বাকি টাকা বাংলাদেশিকে দিতে বলা হয়েছে।

স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের একটি আদালত ৩ জুলাই দুবাইয়ের আল-বারশা এলাকায় গাড়ি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রক্তের অর্থ প্রদানের জন্য এই দুই ব্যক্তিকে নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষের পরপরই উভয় মহিলার মৃত্যু হয়। দুবাই ট্র্যাফিক কোর্টে বলা হয়েছিল অভিযুক্তরা একজন বাংলাদেশের এবং অন্যজন ভারতের। উভয়েই ৪৮ বছর বয়সী। তারা ঘটনার দিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল।

ঘটনায় ওই পরিবারের আরও চার সদস্য আহত হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ‘ওই বাংলাদেশি ব্যক্তি প্রধান সড়কের মাঝখানে তার গাড়ি থামিয়ে উল্টো যেতে শুরু করেন। অন্য একটি গাড়িতে থাকা ভারতীয় ব্যক্তিটি গাড়িটিকে দেখতে না পেয়ে সেটিতে ধাক্কা দেয়। উভয় গাড়িই তৃতীয় একটি গাড়িকে ধাক্কা দেয়, যার ভেতরে এক সৌদি পরিবার ছিল।’

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page