August 1, 2026, 5:35 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া কয়েক ঘণ্টার মধ্যেই হীরাসহ তিন চোর গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুবাই পুলিশ সোমবার জানিয়েছে, ২৫ মিলিয়ন ডলার মূল্যের মূল্যবান গোলাপি হীরা চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হীরাসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

দুবাই থেকে এএফপি জানায়, পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুবাই পুলিশ জেনারেল কমান্ড অত্যন্ত বিরল একটি গোলাপি হীরা চুরি ঠেকিয়েছে। হীরাটির মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার।

পুলিশ জানিয়েছে, ইউরোপ থেকে হীরাটি নিয়ে আসা একজন ব্যবসায়ীকে সম্ভাব্য ধনী ক্রেতা দেখবে বলে ফাঁদে ফেলে একটি অপরাধী চক্র বিলাসবহুল বাসায় ডেকে নিয়ে আসে। হীরা ব্যবসায়ী সেখানে যাওয়ার পর হীরাটি চুরি হয়ে যায়।

পুলিশ আরো জানায়, আট ঘণ্টার মধ্যে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞ ও মাঠ পর্যায়ের টিমের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে এশীয় নাগরিক রয়েছে জানানো হলেও তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

দুবাই মিডিয়া অফিসের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, গ্রেপ্তার তিনজনের মুখ ঝাপসা রয়েছে। তাদের চুরির সময়কার সিসিটিভি ফুটেজও প্রকাশ হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page