September 30, 2026, 10:56 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতিবাজদের কোর্ট থেকে সরাসরি জেলে পাঠানো হবে : হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ব্যাখ্যা দাখিল না করায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট।

আদালত বলেছেন, এই অর্থ কেলেঙ্কারির সঙ্গে কারা জড়িত সুনির্দিষ্টভাবে তাদের নাম দিন। কারা এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতে জড়িত তাদের তালিকা দেখতে চাই। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

হাইকোর্ট বলেন, এত টাকা কি হাওয়ায় মিলিয়ে গেছে। দুর্নীতিবাজদের সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে কোর্ট থেকে সরাসরি জেলে পাঠানো হবে।

এর আগে বিসিআইসির পক্ষ থেকে ব্যাখ্যা দাখিলে সময় চাওয়া হয়। আদালত ৯ জুলাই এ বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার জন্য বিসিআইসি কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। আদালতে বিসিআইসির পক্ষে আইনজীবী মোল্লা কিসমত হাবিব ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।

৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে বিসিআইসিকে ব্যাখ্যা দিতে গত ৫ জুন নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঐ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষিত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পাশাপাশি দুদককে এ বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page