September 7, 2026, 11:58 am
শিরোনামঃ
দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে দুদকের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জনগণের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করতে দুর্নীতি দমন  কমিশনের (দুদক) প্রতি  আহ্বান জানিয়েছেন ।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আরো বেশি কাজ করুন’ ।
তিনি দুর্নীতি দমনে কমিশনকে অনুসন্ধান ও তদন্তের কাজ দ্রুততার সাথে শেষ করারও নির্দেশ দেন।
রাষ্টপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান   কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালীকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।
এ সময় দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান ও মোঃ জহুরুল হক,  সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এবং বঙ্গভবনের সচিবগণও উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page