April 7, 2026, 1:50 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি মামলায় খুলনার গোয়েন্দা পুলিশের এসআই আকবরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩৬ লাখ টাকা অবৈধ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর শেখের তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেনআদালত।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে  খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

দুদক খুলনার পিপি সেলিম আল আজাদ জানান, ওই কর্মকর্তার নাম মো. আলী আকবর শেখ ও তাঁর স্ত্রীর নাম নাজমা আকবরের বিরুদ্ধে ২০২২ সালের ৩ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে খুলনা দুদক কার্যালয়ে মামলাটি করেন।

আলী আকবর সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল দুদক। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন। এ কারণে আলী আকবর বর্তমানে সাময়িক বরখাস্ত হিসেবে আছেন।

দুদক খুলনার পিপি খন্দকার মজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময়ে অভিযুক্ত এসআই শেখ আলী আকবর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page