October 5, 2026, 12:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয় : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়।
আজ শনিবার পাবনার  ঈশ্বরদীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে ‘রূপপুর গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় তিনি বেলুন উড়িয়ে সুসজ্জিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির উদ্বোধন করেন।
শামসুল হক টুকু আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল গ্রাম হবে শহর। সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনকল্যাণে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার পর্যাপ্ত সরঞ্জামাদি ও আধুনিক স্টেশন নির্মাণ করছে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক উপসচিব মো. শহীদ আতাহার হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।



Our Like Page