April 11, 2026, 11:48 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

দু দেশের মধ্যে বন্দী বিনিময় ; ইউক্রেন থেকে আরো ১০০ বন্দি সেনা দেশে ফিরিয়ে নিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া এবং ইউক্রেন আবারো যুদ্ধবন্দী বিনিময় করেছে। এ দফায় দুই দেশ মোট ২০০’র বেশি বন্দি বিনিময় করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, ইউক্রেন থেকে রাশিয়ার ১০৬ জন সেনা দেশে ফিরেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রাণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের বহু সেনা কয়েকটি বাসে করে দেশের মাটিতে ফিরে এসেছেন এবং তাদেরকে তাজা খাবার এবং নতুন কাপড়-চোপড় সরবরাহ করা হচ্ছে।

দেশে ফিরে আসা এসব সেনাদের কারো কারো মধ্যে উচ্ছ্বাস থাকলেও কেউ কেউ ছিল ক্লান্ত-শ্রান্ত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা দেশে ফিরে এসেছে তাদের অনেকেই ইউক্রেনের কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।

এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু না জানালে ও ফিরে আসা বন্দিদেরকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাজধানী মস্কোয় নেয়া হয়েছে। এসব সেনার প্রত্যেকের শারীরিক এবং মনস্তাত্ত্বিক চিকিৎসা প্রয়োজন।

অন্যদিকে, ইউক্রেনও জানিয়েছে যে, রাশিয়া থেকে ১০০ বন্দি দেশে ফিরেছে। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রেই ইয়ারমাক বলেন, যেসব সেনা দেশে ফিরে এসেছে তারা বেশ আগেই মারিওপোল এবং আযভস্তল স্টিল প্লান্ট থেকে রাশিয়া সামরিক বাহিনীর হাতে আটক হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page