September 5, 2026, 1:47 pm
শিরোনামঃ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এইমাত্রপাওয়াঃ

দূদকের ব্যক্তি পরিচয় দেখার সুযোগ নেই : ইউনূসের মামলা প্রসঙ্গে সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের কুখ্যাত সূদখোর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুদক আইন এবং বিধি অনুসারে কাজ করে। এখানে ব্যক্তি পরিচয় দেখার সুযোগ নেই।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে দুদকের তলবে হাজির হন ড. মুহাম্মদ ইউনূস। দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে ইউনূস বের হয়ে যাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুদক সচিব।

তিনি আরও বলেন, বক্তব্য রেকর্ড করার বিষয়টি হলো, যখন কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, যার বিরুদ্ধে অভিযোগ থাকে তার অবস্থানটি তিনি যেন পরিষ্কার করতে পারেন। সেজন্যই তাকে বক্তব্য দিতে ডাকা হয়।

দুদকের আইনজীবী ইউনূসের বিরুদ্ধে করা মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন। এমন অভিযোগ প্রসঙ্গে দুদক সচিব বলেন, মামলাটি দুদক দায়ের করেনি। অভিযোগটি দুদক করেনি। গ্রামীণ টেলিকম কর্মচারীদের পাওনার যে বিষয়টি ছিল, তারা সেটি পাননি মর্মে অভিযোগ করেছেন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কাছে আপত্তি করে অভিযোগ করেন। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সত্যতা পাওয়ার পর এটি দুদকে প্রেরণ করে। দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্ত চলছে। এখানে হয়রানির কোনো সুযোগ নেই। আইনগতভাবে এখানে হয়রানির সুযোগ নেই।

ড. ইউনূসকে গ্রেফতার করা হবে কি না, এ বিষয়ে সচিব বলেন, দুদকে মামলা হওয়ার পরে গ্রেফতার কখন-কীভাবে হবে সেটি আইনে বলা আছে। এরমধ্যে যার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি যদি সাক্ষ্য-প্রমাণ বা আলামত নষ্ট করার উদ্যোগ নেন, যদি তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তিনি যদি কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন, তখন তদন্ত কর্মকর্তা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। তাহলে গ্রেফতারের বিষয়টি আসে।

তিনি পালাবেন না বা আলামত নষ্ট করবেন না, এটি দুদকের কেন মনে হলো? এমন প্রশ্নে সচিব বলেন, তদন্ত কর্মকর্তার কাছে সব তথ্য আছে। আমি যে তিনটি শঙ্কার কথা বললাম তার ক্ষেত্রে তেমন কিছুর উদ্ভব হয়নি।

ড. মুহাম্মদ ইউনূস বা তার সহযোগীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেবেন কি না, এমন প্রশ্নে সচিব বলেন, মামলা সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন যদি তিনি মনে করেন আদালতের মাধ্যমে বিদেশযাত্রার নিষেধাজ্ঞা দেন। প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা আইন মোতাবেক ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কলকারখানা অধিদপ্তর অভিযোগের সত্যতা পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে অভিযোগটা এখানে এসেছে। দুদকের পরবর্তী অনুসন্ধান শেষে মামলাটি হয়েছে।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা জামিনে আছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি যতদূর জানি, একজন বিজ্ঞ আদালতে গিয়ে জামিন পেয়েছেন। অন্যরা জামিনে আছেন কি না এ মুহূর্তে হালনাগাদ তথ্যটি আমার কাছে নেই।

অর্থপাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে, দুদকের তফসিলভুক্ত অভিযোগ হওয়ার পরও আপানারা কেন কাজ করছেন না এমন প্রশ্নে সচিব বলেন, মানি লন্ডারিং আইনে মামলা হযেছে। আমরা কিন্তু কোথাও বাধা দেইনি। কোথায়, কীভাবে অর্থপাচার হয়েছে সব তদন্তে চলে আসবে।

দুদক কি কারও ইশারায় কাজ করছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর প্রাথমিকভাবে এ অভিযোগের সত্যতা পেয়েছে। এটি আমাদের তফসিলভুক্ত। তদন্ত শেষ হওয়ার না আগে এ বিষয়ে বাড়তি কমেন্ট করার সুযোগ নেই।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ড. ইউনূসসহ মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। গতকাল (বুধবার) তিন পরিচালকের বক্তব্য নেন তদন্ত কর্মকর্তা।

গত ৩০ মে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে আসামি করে মামলাটি করে দুদক। মামলায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page