October 4, 2026, 7:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দূদকে হাজিরা দিয়ে ড. ইউনূস বললেন শঙ্কিত হওয়ার কিছু নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন বাংলাদেশের কুখ্যাত সূদখোর নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। তিনি বলেন, ‘শঙ্কিত হওয়ার কিছু নেই। আদালত তলব করেছিল, তাই আমি উপস্থিত হয়েছি।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এর আগে ড. ইউনূসের আইনজীবী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ ও আদালতে দুদকের জিজ্ঞাসাবাদের বর্ণনা দেন। সাংবাদিকরা ইউনূসের সঙ্গে কথা বলার জন্য পীড়াপীড়ি করতে থাকলে একপর্যায়ে মেজাজ হারান এই আইনজীবী।

পরিস্থিতি শান্ত করতে ইউনূস বলেন, ‘এটা (আদালতের বিষয়) লিগ্যাল মেটার। লিগ্যাল মেটারটা কী- সেই তিনি (ইউনূসের আইনজীবী) বুঝিয়ে দেবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন।’

এরপর সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে থাকলে তার একটিরও জবাব দেননি ইউনূস। এর মধ্যে এই মামলা ব্যক্তিগত আক্রোশের কারণে কিনা সে বিষয়ে জানতে চাইলেও এ বিষয়ে নীরব থাকেন তিনি।



Our Like Page