October 19, 2026, 11:07 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই : সালমান রহমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে এখনও অনেকেই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। একই সাথে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সাথে প্রধানমন্ত্রীর স্মার্ট সোনার বাংলা বাস্তবায়ন করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।

রোববার ঢাকার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা জেলা পরিষদ আয়োজিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ স্বাধীন করেছেন, একমাত্র আপনাদের জন্যই আজ স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। তাই মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। পরে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলঙ্ক। এই কলঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে।
বক্তরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শেষে ঢাকা জেলা পরিষদ হতে ঢাকা জেলার ২শ’ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়৷

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page