September 5, 2026, 12:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

দেশবাসীকে শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানালেন ফখরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশবাসীকে ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শনিবার মহাসমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে চায় বিএনপি। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করছে সরকার। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে মহাসমাবেশ ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সারাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে ভোটের অধিকার আদায়ের জন্য, শোষণমুক্ত সমাজে বসবাস করার জন্য, স্বাধীনভাবে কথা বলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সমাবেশে আসতে হবে।

তিনি বলেন, সমাবেশে উপস্থিত হয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে হবে, এ দেশের মানুষের প্রতি অত্যচার নির্যাতন আর নয়, যথেষ্ট হয়েছে।

এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এ সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন কোনো সেক্টর নেই যে সেই সেক্টরকে দলীয়করণ করেনি সরকার।

তিনি বলেন, আদালতকে ব্যবহার করে নতুন আরেকটি নাটক সাজিয়েছে সরকার যে, দুই বছর সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এ সরকারের নাটকের শেষ কোথায়?

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বয় চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page