September 3, 2026, 10:52 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

দেশব্যাপী ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আমার বোনের কান্না আর না, আর না’; ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন কুমিল্লা সরকারি কলেজ, লালমাই সরকারি কলেজ ও সিসিএন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ময়নামতি হাইওয়ে ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বাংলা ব্লকেড নামে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের দুইপাশে প্রায় ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থালে পৌঁছে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page