October 11, 2026, 8:28 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী নির্বাচন কমিশনের সংলাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।

পর্যবেক্ষকদের উদ্দেশে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়, সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘এখানে অনেক পুরোনো সংগঠন-সংস্থা আছেন, যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাঁটাঘাঁটি করতে চাই না, আমি সব সময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল-ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। সেসব ভুলে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই।’

‘এই নির্বাচনে আমাদের নিজস্ব তদারকি ব্যবস্থা থাকবে, অফিশিয়াল মেকানিজম থাকবে; ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ইলেক্টোরাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি থাকবে, কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই। আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রোপার না হয়, আমাদের ইলেকশন দেখাটাও কিন্তু সঠিক হবে না,’ যোগ করেন তিনি।

নতুন পর্যবেক্ষকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমিয়ে ২১ করেছি। এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়, সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা অরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া।’

এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২৯ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

অ্যাপ চালুর পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন দেশের মোট ২৯ হাজার ৩৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ২৫ হাজার ৮০৮ জন এবং নারী তিন হাজার ৫৭০ জন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওই দিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে ইসি।

ইসি থেকে জানা গেছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন। ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়ায় দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিরা নিবন্ধন করতে পারবেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page