April 10, 2026, 2:05 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আয়কর প্রদানকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : সিকৃবি উপাচার্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে আয়কর প্রদানকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সঠিক সময়ে কর প্রদান করে দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আজ সকালে  সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র  উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে ‘অডিটিং এ্যান্ড ট্যাক্সেশন’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার সৈয়দ ফাহাদ আল করিম এবং নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল ফাতে মো. রফিকুল ইসলাম। অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিনের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ নেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page