November 6, 2026, 3:16 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ঘাটতি দেখা দেওয়ার সংবাদ বা গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের খবর প্রকাশকারীদের ‘দেশদ্রোহী অপশক্তি’ বলে অভিহিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক বার্তায় ট্রাম্প গণমাধ্যম ও বিশেষজ্ঞদের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, ‘আমি বিজয়ী হওয়ার চেয়ে তারা বরং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারতে দেখতে বেশি পছন্দ করে। তাই এসব শতভাগ ভুল তথ্য ছড়ানো হচ্ছে।’

পরবর্তী এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যম থেকে উচ্চমানের গোলাবারুদের অভাবহীন মজুত রয়েছে, যা বর্তমান বা সম্ভাব্য যেকোনো যুদ্ধের চাহিদার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ‘ইতিহাসে কখনো দেখা যায়নি এমন অভূতপূর্ব গতিতে নতুন অস্ত্র উৎপাদিত হচ্ছে এবং নিজেদের চাহিদা মিটিয়ে খুব শিগগির মিত্রদের কাছে পুনরায় বিক্রি শুরু হবে।’

সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতা নিয়ে আসা বিশেষজ্ঞদের সতর্কবার্তার জবাবে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনকে দোষারোপ করেন। তিনি জানান, বাইডেন বিনামূল্যে ইউক্রেন ও ন্যাটোকে বিপুল অস্ত্র দিয়ে দিয়েছেন, যা ইউরোপের পরিশোধ করা উচিত ছিল এবং যুক্তরাষ্ট্র পরবর্তীতে সেই অর্থ দাবি করবে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page