May 1, 2026, 2:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী বিএনপির সময়ে শেয়ারবাজার লুটের সুযোগ ছিল না এবারও থাকবে না : অর্থমন্ত্রী সংবিধান না শরিয়াহ আইন ; জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী ময়মনসিংহে জমি ও নেশার টাকার দ্বন্দ্বে দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি আটক কক্সবাজারে আবাসিক হোটেলের কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার অং সান সু চির সাজার মেয়াদ আবারও কমালো জান্তা সরকার পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে : ট্রাম্প ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি দিলেন পুতিন
এইমাত্রপাওয়াঃ

দেশের আট জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে মৃদু তাপ্রবাহসহ আট জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী তিনদিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গত ২৪ ঘন্টায় গতকালের সর্বোচ্চ ও আজকের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অব্স্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান  করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page