February 19, 2026, 6:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী নারী ও শিশু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নব-যোগদানকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ারফেজ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ; ডোবায় মিলল মরদেহ ফের ভূমিকম্পে কাঁপল সিলেট অঞ্চল ; রিখটার স্কেলে ৪.১
এইমাত্রপাওয়াঃ

দেশের কিছু মানুষ বলে পাকিস্তানই ভালো ছিল : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার জন্যই আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। এত কিছুর পরও এখনো দেশের কিছু মানুষ বলে পাকিস্তানই ভালো ছিল। খালেদা জিয়া বলেছিলেন, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। শান্তিচুক্তি হওয়ার পর তিনি বলেছেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গিয়েছে।’

শনিবার (৩১ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ইআরসি কনফারেন্স হলে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইইবির ৪২জন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি দুঃশাসনের সময়ে আমাদের সবদিক থেকেই বঞ্চিত করা হয়েছে। পাকিস্তানিদের তিনটি প্রাদেশিক রাজধানী করা হয়েছিল, কিন্ত আমরা কিছুই পাইনি। পূর্বপাকিস্তানের রেমিট্যান্স ৮০ শতাংশ থাকা সত্ত্বেও উন্নয়নে কানাকড়ি পেয়েছি। সাধারণ মানুষের কাছে এখনো সত্য কথা পৌছায়নি। প্রকৌশলীরা সমাজের বিজ্ঞ ও কারিগর। দেশের সব উন্নয়নের কথাগুলো আপনারাদেরই মানুষের কাছে পৌঁছাতে হবে। প্রকৌশলীরা সজাগ থাকলেই দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস ও চর্চা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে প্রকৌশলীরা বদ্ধপরিকর।

আইইবির সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।

আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, রনক আহসান।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page