April 7, 2026, 8:26 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

৫টি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আজ রোববার ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।

ইউসুফ আলী বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুইদিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়,আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page