September 7, 2026, 10:32 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না।
তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশকে ভিক্ষুকের জাতি খেতাব দেওয়া ছাড়া আর কিছুই দেয়নি। সেই অপবাদ দূর করে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল।
মন্ত্রী আরো বলেন, তাই দেশের বাইরে থেকে যত চাপই আসুক আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।
তাজুল ইসলাম আজ সকালে কুমিল্লার লাকসামে উপজেলা ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত নিহত পৌর ছাত্রলীগের সহসভাপতি ইফতেখার আহমেদ অনিকের কোরআনখানি ও মিলাদ মাহফিলে এ কথা বলেন।
গত ২১ জুন ছাত্রদলের নেতা-কর্মীদের হামলায় ইফতেখার আহমেদ অনিক আহত হন। উপর্যুপরি ছুরিকাঘাতে মেধাবী ছাত্র নেতা অনিকের শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।
তাজুল ইসলাম বলেন, লাকসামে ছাত্রলীগের নেতা অনিককে কুপিয়ে হত্যা করেছে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীরা। আর এ ঘটনাকে ভিন্নখাতে নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মিথ্যাচারে নেমেছেন। তিনি হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ না করে উল্টো বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করার মিথ্যা ও বানোয়াট বিবৃতি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি  বলেন, বিএনপি চায় জনগণের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হয়। এজন্য তারা ভোট চায় না, তারা সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চায়। তাই নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, তারা (বিএনপি) ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে। অথচ এখন তারা বলে জণগণকে ভোট দিতে দেওয়া হয়নি। যত ষড়যন্ত্র আর বাধাই আসুক,  সংবিধান অনুযায়ী পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় আগামীতে বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page