November 28, 2026, 3:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

দেশের সব মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সব মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ফাজিল অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষা-২০২২ আগামীকাল ১৮ জুলাই থেকে পরবর্তী সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে, ১৬ জুলাই রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page