October 19, 2026, 5:50 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দেশে অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি ভারতে জি২০ সম্মেলনের আগে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির বৈঠক শেষে এই আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রধানমন্ত্রী শুক্রবার ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা’ নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমে কথা বলেছেন আবদুল মোমেন। তিনি বলেছেন দেশের আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না।

বৈঠক সম্পর্কে বিশদ বর্ণনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) বলেছে, বাংলাদেশের ‘ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি’ কে স্বাগত জানিয়েছে ভারত যা শেখ হাসিনা সরকার এই বছরের শুরুতে চালু করেছিল।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকারের উচিত নির্বাচন পরিচালনা করা। তত্ত্বাবধায়ক সরকার ছিল এক সময় স্টপ-গ্যাপ ব্যবস্থা। কিন্তু আমাদের দেশে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা করা হয়েছে এবং তাই এটি আমাদের দেশে আইনত নিষিদ্ধ। আমরা কোনো মূল্যে তত্ত্বাবধায়ক সরকারের শর্ত মেনে নেব না। হঠাৎ কেউ এসে আমাদের নির্বাচন পরিচালনা করতে পারে এমন ধারণা আমরা মেনে নেব না। আমাদের নীতি অনুযায়ী এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা একটি অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করব।’

প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচনের দাবি করে আসছে। এটি না হলে তারা নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে।

জি২০ সম্মেলনের জন্য বর্তমানে দিল্লি রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ২৫টির বেশি দেশের নেতারা। আগামীকাল, ১০ সেপ্টেম্বর এই সম্মেলন শেষ হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page